রাত পোহালেই কুসিকে ভোট - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাত পোহালেই কুসিকে ভোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট

রাত পোহালেই শুরু হবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোট প্রদান কার্যক্রম। সংবিধান অনুযায়ী নতুন কমিশন গঠনের পর এটিই তাদের প্রথম নির্বাচন। তাই এটিকে ঘিরে থাকছে বাড়তি নজরদারি।

জনগণকে ভোটারের প্রতি আস্থা ফেরাতে বদ্ধপরিকর ইসি। গতবারের মতো এবারও কুমিল্লা সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এই সিটির প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কুমিল্লায় ইভিএমের শঙ্কা কাটাচ্ছে সিসি ক্যামেরা।

দেশে প্রথমবারের মত সিসি ক্যামেরা বসিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই সিদ্ধান্ত অনুযায়ী কুসিকের ১০৫টি ভোটকেন্দ্র থাকছে ৮৫০টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

ইসি পক্ষ থেকে বলা হয়েছে, এ নির্বাচনে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষের প্রতিটিতে বসানো হচ্ছে এই যন্ত্র। এতে মোট ৮৫০টি সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করবে ভোটারসহ সবার গতিবিধি। ভোটকেন্দ্রের প্রবেশ পথ ও ভোটকক্ষের প্রবেশ পথে থাকবে সিসি ক্যামেরা।

কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমরা সুষ্ঠু ভোট করার জন্য বদ্ধপরিকর। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্কুলার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। জেলা প্রশাসক, পুলিশের কর্মকর্তারা সবাই সজাগ থাকবেন। এছাড়া বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা না ঘটে। আমি আশাবাদী, একটি ভালো নির্বাচন হবে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৩ জুন) রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার (১৬ জুন) পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না। তবে এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি ও সাংবাদিকরা মোটরসাইকেল চালানোর অনুমতি পাবেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সারা দেশের মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে চাই। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দৃঢ় বিশ্বাসী, নির্বাচন সুষ্ঠু করতে পারবো।

তিনি জানান, সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর তিন হাজার ৬০৮ সদস্য নিয়োজিত থাকবেন। ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ৩০টি র‍্যাবের টিম, অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে থাকছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, কিভাবে নির্বাচনকে সুষ্ঠু করা যায় সেজন্য আমরা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়েছি। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। সিটি নির্বাচনে সম্পৃক্ত সবকিছুই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশা করি একটি ভালো নির্বাচন হবে।

ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা: কুসিক সিটি নির্বাচনের প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে ১৫ জন করে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন করে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগ: কুসিক নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করা হয়েছে। প্রতিটি সাধারণ ওয়ার্ডে ১টি মোবাইল ফোর্স, তিনটি সাধারণ ওয়ার্ডে ১টি স্ট্রাইকিং ফোর্স, সিটি করপোরেশনের নির্বাচনী এলাকার প্রতি থানায় ১টি করে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি সাধারণ ওয়ার্ডে ১টি করে র‌্যাবের টিম এবং ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কুসিক নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (বিএনপি নেতা ও দুইবারের মেয়র), মোহাম্মদ নিজাম উদ্দিন ও মাসুদ পারভেজ খান। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচ প্রার্থী।

এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জন প্রার্থী আছে ভোটের মাঠে। নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দুজন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া হিজড়া ভোটার দুজন।

ওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার ৩ নম্বর ওয়ার্ডে ১৬ হাজার ৪৭৪ জন। আর সবচেয়ে কম ভোটার ২৫ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৮৯৪ জন।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ