রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত কঙ্গনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত কঙ্গনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে একঝাঁক বলিউড তারকাকে। অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভাট, রণবীর কাপুর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিতসহ দক্ষিণী তারকা যশ-প্রভাসও আমন্ত্রণ পেয়েছেন।

এ বার সেই তালিকায় যোগ হলো আরও এক বলিউড তারকার নাম। রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেলেন কঙ্গনা রানাউত।

আমন্ত্রণপত্র পেয়ে কঙ্গনা নিজে সোশ্যাল সাইটে ভক্তদের সঙ্গে সেই আমন্ত্রণপত্রের ভিডিও শেয়ার করেছেন। আমন্ত্রণপত্রটি রয়েছে একটি গেরুয়া রঙের ব্যাগের ভেতর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ