রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন গণ‌অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘রাশেদ খান ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে। সেখানে নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে অনুমতি দিয়েছি। সে ধানের শীষে নির্বাচন করবে।’

তিনি আরও বলেছেন, ‘রাশেদ খাঁন গণঅধিকারের দল থেকে পদত্যাগ করবে। আমরা শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেব।’


এদিকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ