রাশেদ খান গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৬, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাশেদ খান গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১:২৫ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
রাশেদ খানকে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। সংগঠনটির মিডিয়া সমন্বয়ক আবু হানিফ এ সিদ্ধান্ত জানিয়েছেন। এরআগে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুর ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে স্ট্যাটাস দেন।

রেজা কিবরিয়ার পক্ষ থেকে বলা হয়, দল পরিচালনার ক্ষেত্রে একক কর্তৃত্বের পরিবর্তে যৌথ নেতৃত্বের বিকাশে দলীয় গঠনতন্ত্র মোতাবেক উচ্চতর পরিষদ ও নির্বাহী পরিষদ গঠনে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার জন্য পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে।

অপরদিকে রেজা কিবরিয়ার বক্তব্য অসত্য ও মিথ্যাচার বলে দাবি করেন নুরুল হক নুর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ