'রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
গণআন্দোলনের ১০ দফা দাবী এবং রাষ্ট্রকাঠামো রূপরেখার বিষয়ে কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশব্যাপী জেলা ও মহানগরে বিশ্লেষণ এবং ব্যাখ্যামূলক আলোচনা সভা শুরু হয়েছে।
আজ ০২ জানুয়ারী থেকে শুরু করে ১০ জানুয়ারী পর্যন্ত দেশব্যাপী ৭১টি জেলা ও মহানগরে এই কর্মসূচি চলবে। বিগত ২৪ ডিসেম্বর ১১টি জেলা ও মহানগরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকবেন জেলা/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, সাবেক এমপি, জেলা নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর ইউনিটের ৫ জন শীর্ষ নেতা, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলার ৫ জন এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।
আজ ০২ জানুয়ারী ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত “গণআন্দোলনের ১০ দফা দাবী এবং রাষ্ট্রকাঠামো রূপরেখাঃ বিশ্লেষণ ও ব্যাখ্যা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নেতৃবৃন্দের উদ্দেশ্যে ১০ দফা দাবী এবং রাষ্ট্রকাঠামো রূপরেখার বিষয়ে বিষদ আলোচনা করেন। তিনি পরবর্তীতে দাবী ও রূপরেখার বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মতামত গ্রহণ করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বিএনপি’র ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবদুস সালাম আজাদ বক্তব্য রাখেন।
১০ দফা দাবী ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করতে আগামীকাল ০৩ জানুয়ারী ২০২৩ বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খান ঠাকুরগাঁও, জাতীয় স্থায়ীকমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামালপুর, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান ফেনী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ঝিনাইদহ, ০৪ জানুয়ারী ২০২৩ বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খান নীলফামারী ও সৈয়দপুর, স্থায়ীকমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নওগাঁ এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স শেরপুর, ০৫ জানুয়ারী ২০২৩ বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মানিকগঞ্জ, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বগুড়া, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান নরসিংদী, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান টাঙ্গাইল, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর, ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন বরগুণা, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া খাগড়াছড়ি, ০৬ জানুয়ারী ২০২৩ বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন হবিগঞ্জ, ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম পটুয়াখালী, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান গাজীপুর মহানগর, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু নাটোর, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ রাজবাড়ী, বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মুন্সিগঞ্জ, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল ব্রাহ্মণবাড়িয়া এবং সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নড়াইলের কর্মসূচিতে যোগ দিবেন।
অন্যান্য জেলা ও মহানগরে ০৭ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত অনুরূপ কর্মসূচি পালিত হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সে সকল কর্মসূচিতে যোগ দিবেন। এ সকল জেলার কর্মসূচি ও নেতৃবৃন্দের নাম পরবর্তীতে জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ