রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রস্তাব রাখেন তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

নাহিদ বলেন, “অধিবেশন চলছে, অধ্যাদেশগুলো বিল হিসেবে পাসের সময়সীমা আগামী ১২ এপ্রিল পর্যন্ত। তাই দ্রুত সময়ের মধ্যে এগুলো পাস করা জরুরি। আমরা চাই, যেসব বিষয়ে সবাই একমত, সেগুলো দ্রুত পাস হোক। সে কারণে সকাল থেকেই অধিবেশন চলছে এবং শুক্রবারও অধিবেশন চলার কথা। তবে, আমাদের কিন্তু কথা ছিল যে রাষ্ট্রপতির ওপর যে ভাষণ সেটাকে স্কিপ করা হবে। আমরা আসলে আইনগুলা অধ্যাদেশগুলো অতি দ্রুত সময় পাস করবো। হয়তো এখন প্রেসে আটকে আছে বা টেকনিক্যাল কারণে আসতেছে না। এ জন্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলমান আছে।”

তিনি বলেন, “আমরা চাচ্ছিলাম দ্রুত সময়ের মধ্যে এই অধ্যাদেশগুলা পাস হোক যেগুলো একমত হয়েছে। কারণ, যেগুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিরোধী দলের পক্ষ থেকে সেগুলার জন্য আলোচনার সময় রইলো না, এই ধরনের অজুহাত যাতে আমরা শুনতে চাই না। আর আমরা তো অত্যধিক গুরুত্ব দিয়েছি বলে সকাল থেকে অধিবেশনটা চলছে।”

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “আপনি বসুন। আই হ্যাভ টেকেন এ নোট অফ ইউর প্রপোজিশন। আপনি যা ধারণা করছেন এমন নাও হতে পারে। নেভার ডিলেস আই টেকেন নোট অফ ইট। আমরা সংসদকে কার্যকর, অধিকতর শক্তিশালী করার জন্য ট্রেজারি বেঞ্চ, অপোজিশন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। হোপফুলি এভরিথিং উইল রান স্মুথলি, ইনশাআল্লাহ।”

এ সময় সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, “বিরোধীয় চিফ সাহেব যথার্থই বলেছেন। আমরা সংসদ দুই বেলায় ডাকছি বা দুইটা অধিবেশন হচ্ছে। আমাদের উদ্দেশ্যমূলত বিলগুলো পাস করা। আমাদের ১৩৩টি অধ্যাদেশ আছে। আমরা গত কালকেও বলেছি এবং আমরা আমি খুবই আনন্দের সঙ্গে কথা বলি যে, বিরোধীদলীয় সংসদ সদস্যরা যে পরিমাণ কো-অপারেশন করছেন সেটা সত্যি সত্যিই প্রণিধানযোগ্য।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ