রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১:৪৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আগামীকাল মঙ্গলবার লাল কাপড় দিয়ে মুখ-চোখ বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৯ জুলাই) রাতে সাংবাদিকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক মাহিন সরকার।

বিজ্ঞপ্তিতে মাহিন বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁওসহ দেশব্যাপী আজকের কর্মসূচি বিক্ষোভ ও ছাত্রসমাবেশ সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিসমূহের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবি, শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

কর্মসূচি ঘোষণা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ