রাস্তায় নাচলেন বলিউড সুন্দরী জ্যাকুলিন! - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাস্তায় নাচলেন বলিউড সুন্দরী জ্যাকুলিন!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আজ (১৩ মে) কলকাতায় বলিউড ভাইজান সালমানের ‘দাবাং ট্যুর’। সন্ধ্যা হতেই শহরজুড়ে চলবে সালমান ঝড়। কিন্তু তার আগেই বলিউড সুন্দরী জ্যাকুলিন কলকাতার রাস্তায় নেচে উঠলেন তারই ছবির গান ‘চিটিয়া কালাইয়া’তে! তবে তিনি শুধু একা নন, এই নাচে অভিনেত্রীর সঙ্গে দেখা গেল একঝাঁক কিশোর-কিশোরীকে। তার এই নাচের ভিডিও এখন ভাইরাল।

গতকাল (১২ মে) কলকাতায় পা রেখেছেন সালমান খান। পুরো টিম নিয়ে অনুষ্ঠানের মহড়া করেছেন বলিউড ভাইজান। আর মহড়া শেষেই কলকাতার রাস্তায় ফ্ল্যাশমবে অংশ নিতে দেখা গেল জ্যাকুলিনকে।

এই অনুষ্ঠানে থাকবেন অভিনেত্রী পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন, সোনাক্ষি সিনহা, আয়ূশ শর্মা প্রভুদেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এই আয়োজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ