রাস্তায় রাতযাপন, ভোর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা, ঢাকার প্রবেশমুখে তল্লাশি-আটক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাস্তায় রাতযাপন, ভোর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা, ঢাকার প্রবেশমুখে তল্লাশি-আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে আজ ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। দুপুর ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হবে। সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতাকর্মীরা ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের মিছিল, শ্লোগানে মুখরিত হচ্ছে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে মঞ্চ। মঞ্চের ব্যানারে লেখা হয়েছে, ‘ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের গঠন, নির্বাচন কমিশন পুনঃগঠন করে তার অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশী সাজা বাতিল, অর্থনীতির মুক্তি, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে’ মহাসমাবেশ।
ওদিকে পুলিশি হয়রানির ভয়ে আবাসিক হোটেলে উঠেননি বিএনপির অনেক নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ