রায়পুরায় অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রফিক মিয়া (২৬)। নিহত রফিক মিয়া রাঁধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামের আব্দুল ছাদেক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি সিএনজি ভৈরবের দিকে ছেড়ে যায়। সিএনজিটি ওই ভৈরব রোডের দিকে মোড় কাটতেই বিপরীত থেকে ঢাকা অভিমুখী মালবাহী ট্রাক সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
এ বিষয়ে পুলিশ জানান, শুক্রবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।
জনতার আওয়াজ/আ আ