রিমান্ড শেষে ইশরাকের ভাইসহ ৬ জন কারাগারে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিমান্ড শেষে ইশরাকের ভাইসহ ৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় রিমান্ড শেষে বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।

এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে পল্টন থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় ২৯ অক্টোবর ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে তার ভাই ইশফাক হোসেনকে আটক করে ডিবি পুলিশ। এরপর এ মামলায় ইশফাকসহ ৬ জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ