রূপগঞ্জে বড় ভাইকে কুপিয়ে খুন করেছে ছোট ভাই - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে বড় ভাইকে কুপিয়ে খুন করেছে ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘুমন্ত ছোট ভাইকে সুড়সুড়ি দেয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। বুধবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই সাফায়েত জামিল (২০)কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান।
নিহত বড় ভাইয়ের নাম আশরাফুল ইসলাম পায়েল (২২)। সে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকার গুলজার হোসেনের ছেলে। এই ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান জানান, প্রতিদিনের মতো ছোট ভাই সাফায়েত জামিল ঘুমিয়ে পড়লে বড় ভাই আশরাফুল ইসলাম পায়েল দুষ্টুমির ছলে শরীরে সুড়সুড়ি দেয়। এতে ছোট ভাইয়ের ঘুম ভেঙ্গে গেলে রাগান্নিত হয়ে, পাশে থাকা ফল কাটার ছুড়ি দিয়ে বুকে ও পেটে আঘাত করলে রক্তক্ষরন হতে থাকে। এ সময় পরিবারের সদস্যরা তাকে গাজিপুরের কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য গাজিপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সাথে সাথে আমরা অভিযুক্ত ছোট ভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত ছুড়ি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে আমরা আসামীকে আদালতে প্রেরন করেছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ