র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩০৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩০৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা আন্দোলনের সময় নাশকতার ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত ৩০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৮ জুলাই) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় ছয়জন এবং ঢাকার বাইরে আটজন।

নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ