র‌্যাব জনগণের আস্থার জায়গা ও অপরাধীদের কাছে আতঙ্ক : র‌্যাব মহাপরিচালক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

র‌্যাব জনগণের আস্থার জায়গা ও অপরাধীদের কাছে আতঙ্ক : র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২২, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২২, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। মাদক ও অস্ত্র কারবারি, সন্ত্রাসীসহ অপরাধীদের কাছে র‌্যাব একটি আতঙ্ক।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের এবং মানুষের বিভিন্ন বিপদে র‌্যাব পাশে গিয়ে দাঁড়িয়েছে। আজও পাশে আছে। ভবিষ্যতেও থাকবে।

অতীতে দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু র‌্যাব তা রুখে দিয়েছে। ভবিষ্যতেও র‌্যাব তার দায়িত্ব পালন করবে বলে জানান খুরশীদ হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ