লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারের বাঁধের ঘোড়া এলাকার ফারহানা নামে এক নারীর বসতবাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এসময় একটি নারিকেলের গোডাউন, চারটি ভাঙ্গারির দোকান, দুটি হার্ডওয়্যারের গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ থেকে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ