লক্ষ্মীপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

শোক দিবসের নামে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের চেষ্টার প্রতিবাদে ও শেখ হাসিনাসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে লক্ষ্মীপুরের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের ঝুমুর থেকে “বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলন লক্ষ্মীপুর জেলা” ব্যানারে এ কর্মসূচি শুরু করে তারা। এসময় একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহুনী শহীদ আফনান চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক এনামুল হক, আরমান হোসাইন, আবদুর রহিম আসাদ, ইমাম মো. রায়হান, নাসিরুজ্জামান ও আফিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা জানান, দেশে স্বৈরাচারীর পতন হয়েছে। এখুনি হাসিনার নির্দেশেই বৈষম্যবিরোধী আন্দোলনরত ভাই-বোনদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। আহত করে পঙ্গু করে দিয়েছে হাজার হাজার ছাত্র-জনতাকে। তার নির্দেশেই লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপু গুলি করে হত্যা করেছে চার শিক্ষার্থীকে। খুনি হাসিনা ও লক্ষ্মীপুরের সন্ত্রাসী টিপুসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে ফাঁসির দাবি জানাই।

একই সাথে শোক দিবসের নামে আওয়ামী সন্ত্রাসীরা নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে। তাদের নৈরাজ্য প্রতিহত করতে শিক্ষার্থীরা রাজপথে প্রস্তুত রয়েছে বলে জানান তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ