লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

 

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক সন্তান আহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ওই উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২ বছরের একটি ছেলে সন্তানও আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যান। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এতে ২ বছর বয়সী একটি ছেলে সন্তান আহত হন। কিভাবে এ দুঘর্টনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ