লিটন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি মনোনীত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লিটন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি মনোনীত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেটের তরুণ রাজনীতিক ও ক্রীড়াসংগঠক এনামুল হক লিটন সিলেটের খ্যাতনামা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মনোনীত হয়েছেন।সিলেট ভ্রমণ গাইড

ভিক্টোরিয়া স্পোটির্ং ক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পত্রে বলা হয় লিটনের যোগ্যতা, সাংগঠনিক ও সামাজিক দক্ষতা এবং ক্রিড়া বিষয়ক সং¤িøষ্টতা বিবেচনা কওে তাঁর আগ্রহের প্রেক্ষিতে তাঁকে এ ক্লাবের সহ সভাপতি মনোনীত করা হয়েছে। রাগীব আলীর নেতৃত্বাধীন এ ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন লিটন ক্লাবের উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, এনামুল হক লিটন সিলেটে এক সময় ছাত্রদলের রাজনীতি করতেন। যুক্তরাজ্য ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন। পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার আমকোনা গ্রামে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ