শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুতে থেমে থাকা একটি বাসকে দিলে ১জন নিহত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুতে থেমে থাকা একটি বাসকে দিলে ১জন নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রনিধি \ শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুতে থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে তোফায়েল মিয়া নামে বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত তোফায়েল মিয়া (২৭) মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে কুয়াকাটাগামী ‘পদ্মা স্পেশাল পরিবহন’ নামের একটি বাস পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার এলাকায় হঠাৎ থেমে যায়। এ সময় পেছনে থাকা ফরিদপুরের ভাঙ্গাগামী ‘বসুমতী পরিবহন’ নামের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর সেতু কর্তৃপক্ষের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত দুটি বাস আলাদা লেনে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ বলেন, পদ্মাসেতুর ২৯ নম্বর পিলারের কাছে ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের একটি বাস সজোরে সামনে থাকা আরেকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ