শরীয়তপুরের সংঘর্ষের ঘটনায় মামলা,কুদ্দুস বেপারী সহ ৭ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুটি বিবাদমান গ্রæপের মধ্যে শনিবার সকালে দেশীয় অস্ত্র শস্ত্র সহ ককটেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে বোমার আঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনার সময় বিবাদমান আঃ কুদ্দুস বেপারী সমর্থক ও আঃ জলিল মাদবর সমর্থকরা প্রায় ৫শতাধিক ককটেলের বিস্ফোরন ঘটায়। এক পর্যায় মুলাই বেপারী কান্দি, সলিমুল্লাহ মাদবর কান্দি ও আহসান উল্লাহ মুন্সি কান্দি রনক্ষেত্রে পরিনত হয়। ককটেলের শব্দে এলাকায় আতংকের সৃষ্টি হয়। এ সংঘর্ষের ঘটনায় গতরাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আঃ কুদ্দুস বেপারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ বোমা তৈরীর কিছু সরঞ্জাম উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কুদ্দুস বেপারীকে ঢাকা থেকে র্যাব ও বাকিদেরকে জাজিরা বিলাসপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন সাদ্দাম হোসেন (৩৫) শাহআলম (৪২) শাহজাহান (৪৪) মতিউর রহমান (৪৭) শেখ আঃ মালেক (৫৫) সাহাবুদ্দিন শেখ (২৩) । পুলিশ বলছে এলাকা শান্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত নামা আসামী করে জাজিরা থানার এস আই সঞ্চয় কুমার বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারের ভয়ে এলাকা পুরুষ শূন্য রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদন করে শরীয়তপুর কোর্টে সোপর্দ করেছে।
পুলিশ আহসান উল্লাহ মুন্সি কান্দির ফেরদৌসি আকতার বলেন, ঘটনার পর আমরা সাংবাদিকদের তথ্য দেয়ার কারনে জলিল মাদবর সমর্থকরা বাড়ি এসে বোমা ফাটিয়ে হুমকি দিয়ে গেছে। আমরা এখন আতংকিত। পুলিশ আসলে জলিল সমর্থকরা গাঢাকা দেয়। পুলিশ চলে গেলে আবার এসে হুমকি দেয়। এটা পুলিশ কে জানিয়েছি।
এ বিষয়ে জলিল মাদবরের সমর্থক কাউকেই পাওয়া যায়নি।
এ ব্যাপারে জাজিরা থানার ওসি মোঃ দুলাল বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গতরাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কুদ্দুস বেপারী সহ ৭জনকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে গ্রেফতারকৃতদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ