শরীয়তপুরে জাল টাকাসহ প্রতারক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে জাল টাকাসহ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে ২৪ হাজার টাকার জাল নোটসহ নুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজার থেকে তাকে আটকের পর পুলিশে দেয় স্থানীয় লোকজন।

আটক হওয়া নুরুল ইসলাম গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের ধীপুর এলাকার সোবাহান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুরে সখিপুর বাজারে কেনাকাটা করছিলেন নুরুল ইসলাম নামের ওই ব্যক্তি। এসময় সে এক মুরগী বিক্রেতাকে এক হাজার টাকার একটি জাল নোট দেয়। মুরগী বিক্রেতা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে। পরে আশেপাশে থাকা অন্যান্য দোকানীরা এসে তাকে জিজ্ঞেস করার একপর্যায়ে তার কাছে মোট ২৪ হাজার জাল টাকা থাকার কথা স্বীকার করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, হারুন আমাকে এখানে নিয়ে আসছে। ও আমাকে এখানে রেখে, মোবাইল বন্ধ করে কোথায় যেন চলে গেছে। হারুন এই জাল টাকার ব্যবসা করে। এই জাল টাকা চালাতে প্রতিদিন ৭০০ টাকা পারিশ্রমিক দেয়।

রুহুল আমিন জুয়েল নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, সামনে ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় এই চক্রটি জাল টাকা সরবরাহ করে। যারা বুঝতে না পারে, তাদের এই জাল টাকা ধরিয়ে দিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ব্রেকিং নিউজকে বলেন, জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ