শরীয়তপুরে প্রার্থীদের নির্বাচনী জনসংযোগ,উঠান বৈঠক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে প্রার্থীদের নির্বাচনী জনসংযোগ,উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতনিধি
ছবি: প্রতিনিধি

শরীয়তপুর জেলার সংসদীয় তিনটি আসনেই নির্বাচনী জনসংযোগ ও ঊঠান বৈঠকে প্রার্থীরা ব্যস্ততম সময় পার করছেন। সকাল ৮টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত এ জনসংযোগ বিভিন্ন হাট বাজার ,স্কুল মাঠ,কলেজ, মসজিদ মাদ্রসার মাঠসহ বিভিন্ন বাড়ি বাড়ি উঠান বৈঠক করে সম্ভাব্য যাচ্ছেন প্রার্থীরা। এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ও তারা যোগ দিচ্ছেন এ নির্বাচনী জনসংযোগ এর অংশ হিসেবে। প্রাথীরা তাদের ব্যানার,লিফলেটসহ দলীয় ৩১দফার কাগজ ঘরে ঘরে পৌছে দিচ্ছেন। প্রত্যেকজন প্রার্থীই তাদের দলের গুন কীর্তন নিয়ে হাজির হচ্ছেন জনগনের তথা ভোটারদের কাছে। বিশেষ করে স্কুল কলেজে এর ছাত্র-ছাত্রি ও শিক্ষকদের সাথে দেখা সাক্ষাত তাদের সাথে সেলফি তোলা থেকে শুরু করে তাদেরকে সাথে নিয়ে সভা সমাবেশ ,মিছিল সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ও তার দলের সাফাই করে যাচ্ছেন। এ জেলার তিনটি আসনে বিএনপি ও জামাত ইসলামী বাংলাদেশ এর সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত রয়েছেন। বিশেষ করে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ টি আসনে মনোনয়ন ঘোষনা করার পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত রয়েছেন।এ ছাড়া জামতা গত তিনমাস আগে থেকেই তাদের প্রার্থীর মনোনয়ন ঘোষনা করেছেন। এ সব কারনে এ জেলার নির্বচনী হাওয়া বয়ে চলছে। শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, জামাত ইসলামী প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ ,শরীয়তপুর-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ সফিকুর রহমান কিরণ,জামাত ইসলামী প্রার্থী ডাঃ মাহমুদ হোসেন বকাউল,শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, জামাত ইসলামী প্রার্থী মোঃ অজহারুল ইসলাম। এরা সবাই জনসংযোগে ব্যস্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ