শরীয়তপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ

 

শরীয়র প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যাতে রাসেল সরদার (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ( জেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় ঘটে এ ঘটনা। নিহত রাসেল সরদার একই এলাকার ইসহাক সরদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে ভাঙ্গাব্রিজ এলাকায় একটি সেলুনে চুল কাটছিলেন রাসেল। এসময় পেছন থেকে স্থানীয় বিএনপি কর্মী সাইফুল মাদবর ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।

এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ