শরীয়তপুরে ৩০ গ্রামে রোববার ঈদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ৩০ গ্রামে রোববার ঈদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

 

মোঃ আবুল হোসেন সরদার ,শরীয়তপুর প্রতিনিধি
সুরেশ্বর পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০ টি গ্রামে রোববার পবিত্র ঈদুল ফেতর পালন করবে । অন্তত ১০ হাজার ভক্ত এ সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরই একদিন আগে রোজা রাখেন এবং ১দিন আগে ঈদ পার থাকেন।
সুরেশ্বর পীরের দরবার সুত্র জানায়, সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় ১ শত বছরের ও বেশী সময় ধরে সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে রোজা রেখে ঈদ উৎসব পালন করে আসছেন। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথীরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রাম সহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ১০ হাজারের ও বেশী নারী পুরুষ রোববার পবিত্র ঈদুল ফেতর
উৎসব পালন করবেন।
সুরেশ্বর পীরের বর্তমান গদিনীশীন মুত্তাওয়ালী সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘ দিন যাবৎ আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদের উৎসব পালন করে আসছি। এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার ৩০ টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ আমাদের সাথে ১দিন আগে রোজা রাখছেন এবং রোববার পবিত্র ঈদুল ফেতর পালন করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ