শরীয়তপুর জেলাকে মাদক মুক্ত করার প্রস্তুতি সভা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর জেলাকে মাদক মুক্ত করার প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর জেলাকে মাদকমুক্ত ঘোষনা করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ সফিকুর রহমান কিরণ। সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা,অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন,বেসরকারী সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতি ক্রমে ৪৫দিনের মধ্যে অর্থাৎ আগামী ২৬ জুনের মধ্যে শরীয়তপুর জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষনা করা হবে। রমজানের পরপরই এ কাজের উদ্বোধন করা হবে। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত কমিটি করে সকল স্তরের লোকজনদেরকে এ কমিটিতে অর্ন্তভুক্ত করা হবে। শরীয়তপুর জেলায় নবনির্বাচিত ৩ জন সংসদ সদসের‌্য মতামতের ভিত্তিতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে শরীয়তপুর শহরের ১৪ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ