শর্তসাপেক্ষে আইজিপির ভিসা প্রাপ্তি অবমাননাকর : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শর্তসাপেক্ষে আইজিপির ভিসা প্রাপ্তি অবমাননাকর : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৫:০১ অপরাহ্ণ

 

জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে শর্তসাপেক্ষে ড. বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় বাংলাদেশের জন্য অবমাননা কর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা পাওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার জাতিসংঘকে ডেলিগেশনের তালিকা দিয়ে ইচ্ছাকৃত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্ককর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ দাতাদের একজন বেনজির আহমেদকে তালিকাভুক্ত করে এইসব মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি এই ধরনের শর্তসাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননা কর। সরকার এই ধরনের দায় দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ