শর্তহীনভাবে সংলাপে আসলে স্বাগত জানাবো
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক
শর্তহীনভাবে যারা সংলাপ করতে আসবেন, তাদের স্বাগত জানাবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।
বুধবার বাংলাদেশে নিযুক্ত বৃটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাহ কুক (বৃটেনের হাইকমিশনার) সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।
জনতার আওয়াজ/আ আ