শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদল সভাপতির শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২২, রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদল সভাপতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ৬:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ৬:২৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং পরিবারের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা শোনেন। পরে এসব বিষয় সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

এ সময় রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকালে রংপুর থেকে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদলের উদ্যোগে একটি সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের। এছাড়া এতে কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও অংশ নেবেন।

এর আগে বুধবার (১৫ জুলাই) রাতে রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় ছাত্র সমাবেশের স্থান এবং শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ