শহীদ মিনারে ভাষাশহীদদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ মিনারে ভাষাশহীদদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা ও সদস্য সচিব আরিফ সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের মায়ের ভাষায় কথা বলতে দেয়া হয়নি। সেজন্য আমাদের বায়ান্নতে সংগ্রাম করতে হয়েছে। চব্বিশে ব্যবহার করা স্লোগানগুলো আমাদের ভাষার প্রতিফলন করে, যা আমাদের বায়ান্নর সঙ্গে যুক্ত করে।

এর আগে, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বিচার বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানান। তাদের পরে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

রাত ১২টা ৪০ মিনিটে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ