শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সাহসী যোদ্ধার নাম : মোনায়েম মুন্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সাহসী যোদ্ধার নাম। সেদিন কোনো আওয়ামী লীগ নেতাদের কন্ঠে নয় জিয়ার কন্ঠ শুনে বাংলার মানুষ স্বাধীনতার সশ্রস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন।’
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী ব্যানারে বরিশাল জেলা যুবদল (দক্ষিণ) আয়োজিত শীত বস্ত্র বিতরন ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে যুবদলের এ নেতা বলেন, ‘যদি বাংলাদেশ স্বাধীন না হত তাহলে জিয়াসহ তার পরিবারের অস্তিত্ব পাক সরকার বিলীন করে দিত। জিয়া সেকথা যেনেও নিজের জীবনের ঝুকি নিয়ে এদেশ স্বাধীনতার ঘোষনা করে নিজেই আবার রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।’
আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘৭১ সালের রাজনৈতিক ব্যাক্তিরা সেদিন স্বাধীনতা ঘোষণা দিতে ব্যর্থ হয়ে আরাম আয়েশের জন্য ভারতে চলে গেছেন।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে শেখ মুজিবের রেখে যাওয়া তলা বিহীন ঝুড়ির দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি যার সময়ে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে বাংলাদেশীদের শ্রম বাজার তৈরী করে দিয়ে গেছেন। তাই আজকে জিয়ার উত্তরসূরি তারেক রহমান গণতন্ত্রহীন বাংলাদেশের সাধারনের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছে।’
এসময় তিনি ভোটের অধিকার ও দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে যুবদলসহ সকলকে থাকার আহবান জানান।
অনুষ্ঠানে স্বভাপতিত্ব করেন- বরিশাল জেলা ভারপ্রাপ্ত যুবদল সভাপতি মামুন রেজা খান। জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিনের সার্বিক পরিচালনা ও জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলুসহ যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম শিহাবের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় যুবদল সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান, জেলা যুবদল যুগ্ম সাধারন সম্পাদক এস.এম আশরাফুল মাহফুজ, বেল্লাল হোসেন, বরিশাল উত্তর জেলা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন পিপলু।
পরে জেলা যুবদলের পক্ষ থেকে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রধান অতিথি আব্দুল মোনায়েম মুন্না ও বরিশাল মহানগর বিএনপিসহ বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ