শাওনের মরদেহ হস্তান্তরে কর্তৃপক্ষের গড়িমসি, দাবি রিজভীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাওনের মরদেহ হস্তান্তরে কর্তৃপক্ষের গড়িমসি, দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ

 

মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওনের মরদেহ হস্তান্তরে হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকের কাছে তিনি এ অভিযোগ তোলেন।

তিনি জানান, বারবার যোগাযোগ করলেও যুবদল কর্মী শাওনের লাশ হস্তান্তর করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো শীর্ষ মহলের নির্দেশের কারণে লাশ হস্তান্তর করা হচ্ছে না বলে মনে করেন রিজভী। তিনি অবিলম্বে শাওনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার জোর দাবিও জানিয়েছেন।

এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শাওনের জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে জানাজার সময় বিকেল ৫টায় নির্ধারণ করা হয়। জুমার নামাজের পর দলীয় বহু নেতাকর্মী শাওনের জানাজায় অংশ নিতে কার্যালয়ের সামনে হাজির হন। পরে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু নেতাকর্মীদের বিকেল ৫টায় আসার অনুরোধ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ