শাপলা চত্বরে শিক্ষার্থীদের অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাপলা চত্বরে শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে অবরোধ ও বিক্ষোভ করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে তারা শাপলা চত্বর কেন্দ্র করে জড়ো হতে থাকে। শাপলা চত্বর কেন্দ্র করে চারপাশের রাস্তা অবরোধ করে তারা।

জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দেয়, ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারও বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। রাজধানীর রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, আশুলিয়া-গাবতলী-ধউর, মিরপুর-১০, যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের সড়ক অবরোধ রেখেছেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ