শাফিন আহমেদের মৃত্যুতে এনডিপির শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যান্ড তারকা শাফিন আহমেদ কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এর পুত্র।
সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাফিন আহমেদের মৃত্যুর বিষয়টিকে নিশ্চিত করেছেন তার স্ত্রী নাহীন আহমেদ। তিনি জানিয়েছেন, শাফিনের হার্ট অ্যাটাক হয়েছিল। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাফিন আহমেদকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ ভোর ৬টা ৫০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
জনতার আওয়াজ/আ আ