শাহজালাল মাজারে 'বার্ষিক ওরস উপলক্ষে লাকড়ি তোলা উৎসব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহজালাল মাজারে ‘বার্ষিক ওরস উপলক্ষে লাকড়ি তোলা উৎসব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরস উপলক্ষে লাকড়ি তোলা উৎসব হয়েছে। প্রতিবছর দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে এ উৎসব হয়।

বুধবার (১৭ মে) সকাল থেকে হাজারো ভক্তরা ‘শাহজালাল বাবা কী জয়’ ‘৩৬০ আউলিয়াকি জয়’ ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে শাহজালাল ভক্তরা লাক্কাতুড়া বাগান অভিমুখে রওয়ানা দেন। পরে তারা লাকড়ি নিয়ে দরগাহে ফিরে আসেন।

সকাল থেকেই সিলেট শহর ও শহরতলী, বিভিন্ন উপজেলা থেকে বাদ্য বাজিয়ে দরগাহ প্রাঙ্গণে শুরু হতে থাকেন মানুষজন। শুধুমাত্র সিলেট শহর নয় অন্যান্য জেলা, মাজার-খানকা শরিফ, বাউল সংগঠন ও গ্রামগঞ্জ থেকে মানুষজন আসেন এই লাকড়ি তোড়া উৎসবে।

ইতিহাসবিদরা বলেন, শাহজালাল (রহ.) জীবদ্দশায় লাকড়ি সংগ্রহ করে রান্না করতেন। সেই ঐতিহ্য রক্ষা করে ৭শ’ বছর ধরে ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোলা উৎসব করা হয়। লাকড়ি সংগ্রহ করার পর নির্দিষ্ট স্থানে জমা করে রাখা হয়। আর এই লাকড়ি দিয়েই ওরসে শিরনি রান্না করা হয়ে থাকে।

ছবি : পল্লব ভট্টাচার্য্য

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ