শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
শাহবাগে আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। সোমবার দুপুরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করেন। এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ দেয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জনতার আওয়াজ/আ আ