শিক্ষা উপকরণের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষা উপকরণের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ

 

শিক্ষা উপকরণের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল। আজ রোববার ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ এ প্রতিবাদ জানান। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের ব্যর্থতায় দেশে অর্থনৈতিক সংকট যখন ক্রমেই ঘণীভূত হয়ে উঠছে, রিজার্ভের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বাড়ছে, সরকারের নজরদারীর অভাবে এবং তাদের সুবিধাভোগী সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য যখন অকারণেই আকাশচুম্বী, তখন জনগণ এবং শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক নীতি গ্রহণের বদলে ভোগ্য পণ্যের পর এবার দাম বেড়েছে শিক্ষা উপকরণের।’

নেতৃদ্বয় বলেন, ‘কিছুদিন পর শুরু হবে নতুন শিক্ষা বছর। এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে নিউজ প্রিন্টসহ সাদা কাগজের দাম, খাতা, কলম, রাবার, পেন্সিল, জ্যামিতি বক্স, সাধারণ ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জিপার ফাইল, স্কুল ব্যাগসহ প্রতিটি শিক্ষাসামগ্রীর দাম বাড়িয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। অবশ্য একটি জনবিচ্ছিন্ন, মধ্য রাতের ভোট ডাকাতি সরকারের জন্য এটি হয়তো অস্বাভাবিক কিছু নয়। তাই গণবিরোধী এসব সিদ্ধান্তকে প্রতিরোধ করা এবং রুখে দেওয়া সচেতন জনগণ এবং শিক্ষার্থীদের আবশ্যিক দায়িত্ব।

এ সময় গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ