শিগগিরই উপজেলা ও পৌরসভার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিগগিরই উপজেলা ও পৌরসভার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
সরকারের এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউএনও ও এসি ল্যান্ড প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছে আমরা শিগগিরই সেগুলোতে নির্বাচন দিয়ে দেবো এবং সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে বলে বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাজাহানপুর ইউনিয়নে নরেন্দ্রপুর বিলের উপর নির্মিত ব্রীজ পরিদর্শন কালে সাংবাদিকদের একথা বলেন।

এই মুহূর্তে দেশের উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো বাতিল করে দিয়েছে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে। একই সঙ্গে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দলীয় প্রতীকে, অর্থাৎ জাতীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচন করার বিষয়টি অধ্যাদেশে রেখেছে। বিগত সরকারের ১৩১ টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি কাজ করছে। এরমধ্যে স্থানীয় সরকারের ৫টি অধ্যাদেশ রয়েছে। অধ্যাদেশগুলো সংসদের পাশ হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসলে আমরা নির্বাচনের ব্যাপারে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেব।

প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মানুষ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত , সারাদেশ এই সরকারের উন্নয়নের আওতায় থাকবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শাহজাহানপুর ইউনিয়নের ব্রিজের দুরবস্থা নিয়েও কথা বলেন। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি শুধুমাত্র সংযোগ সড়ক না থাকায় দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে ছিল। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত পরিদর্শনের নির্দেশ দেন।

সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জানান, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই আগামী ১৫ দিনের মধ্যে সেতুটির চলাচলের উপযোগী করে তুলবেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ অন্যরা।

এর আগে প্রতিমন্ত্রী নির্মাণাধীন ব্রীজ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ