শিমুল বিশ্বাসের মায়ের মৃত্যুতে এনডিপির শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মা খাদিজা বিশ্বাস গতকাল ১১ জানুয়ারি রাত ৩ টায় পাবনা নিজ বাসায় ইন্তেকাল করেন- ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার মৃতুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জনতার আওয়াজ/আ আ