শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ

আসন্ন ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল)। যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এসময় ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।
আর ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। যা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এসময় ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।
ঈদ উপলক্ষে আন্তর্দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তর্দেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।
জনতার আওয়াজ/আ আ