শেখ মখন মিয়ার মৃত্যুতে ডাঃ আব্দুল গফুরের শোক প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ মখন মিয়ার মৃত্যুতে ডাঃ আব্দুল গফুরের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ৯:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা ও সাবেক সহ সভাপতি শেখ মখন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর।

এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শেখ মখন মিয়ার ভূমিকা সিলেটবাসী আজীবন স্মরণ করবে। তিনি আজীবন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ