শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে শ্রমজীবী মানুষের পাশে থাকব: পরশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে শ্রমজীবী মানুষের পাশে থাকব: পরশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

 

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘যুবলীগের কর্মী হিসেবে আমাদের প্রধান কাজ হচ্ছে এখন মাঠে থেকে জনগণকে নিরাপত্তা দেওয়া, জনগণের পাশে থাকা। তারা যেন সাধারণ মানুষকে আর ভিকটিম বানাতে না পারে। আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে এদেশের খেটে খাওয়া, মেহনতি-শ্রমজীবী মানুষের পাশে থাকব।’

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পদযাত্রার নামে জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ দিনের কর্মসূচির শেষ দিনে নতুন বাজারে (ভাটারা থানা সংলগ্ন) আসনভিত্তিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ পরশ বলেন, ‘আপনারা জানেন বিএনপি-জামায়াত সম্প্রতি তাদের পদযাত্রার নামে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও প্রতিহিংসামূলক রাজনীতিতে অবতীর্ণ হয়েছে। এটা তাদের পুরাতন চরিত্র। যখনই বিএনপি-জামাত মাঠে নামে তখনই এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে অপরাজনীতি করার চেষ্টা করে। আমি মনে করি এদেশের জনগণই বিএনপির প্রধান প্রতিপক্ষ।’

তিনি আরও বলেন, ‘এদেশে একমাত্র প্রকৃত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমরা যুবলীগ সেই পথ অনুসরণ করি। আপনারা তাদের (বিএনপি-জামাত) সব মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে সজাগ থাকবেন, স্বোচ্চার থাকবেন।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষ স্মার্ট ফোন ব্যবহার এবং নতুন প্রজন্ম প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে। ঠিক তখনই বিএনপি-জামাত নির্বাচনকে সামনে রেখে মিথ্যা ও অপরাজনীতির ওপর ভর করে সাধারণ মানুষকে আবারও শিকার বানানোর চেষ্টা করছে। বিভিন্ন স্থানে তারা অস্ত্রের মহড়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে চাচ্ছে।’

পরশ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে নিপীড়িত, দুঃখী, নিম্নমধ্যবিত্ত, অস্বচ্ছল খেটেখাওয়া মানুষ শান্তির মুখ দেখছে, তাদের মৌলিক চাহিদাগুলো ইতোমধ্যে পূরণ হয়েছে। আমরা করোনা মহামারি মোকাবিলা করেছি, এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ