শেখ হাসিনার মতো ‘৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ মুজিব ‘৭১সালে পালিয়ে ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে গ্রেপ্তার হওয়ার জন্য বাসায় বসে ছিলেন। সেটি আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইয়ে লিখেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর বিপ্লবের নায়ক সাধারণ সিপাহী ও জনতা। ৭ নভেম্বরের বিপ্লব নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামনে না আসলে বাংলাদেশ কি হতো? এ কথা বলা যায় না। হয়তো এ দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বাকশাল গঠনের মাধ্যমে রক্ষীবাহিনী গঠন করেছিল। এই রক্ষীবাহিনী কত মানুষকে হত্যা করেছে, তার কোন হিসাব নেই। সে সময় জাসদের নেতা-কর্মীদেরকে হত্যা করেছিল এই রক্ষীবাহিনী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একটা আশার আলো তৈরি করেছিলেন। তিনি বহুতলের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। গণমাধ্যমকে মুক্ত করে দেন। গার্মেন্টস শিল্প ও বিদেশের কর্মী পাঠিয়ে রেমিটেন্স আনার যে প্রবণতা এর সূচনা করেছিলেন তিনি। খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দিয়ে ওপর থেকে চেপে এসে ক্ষমতায় বসেননি। তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে ক্ষমতায় বসে ছিলেন।
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের নির্যাতনের বর্ণনা দিয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে জনগণের ওপর নির্মম নির্যাতন করেছিল। এরা দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। আমাদের ৬০ লক্ষ নেতা নারী-পুরুষ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ইলিয়াস আলী’সহ ৬শ’ এর বেশি নেতা-কর্মীকে গুম করেছে।
ছাত্র-জনতার দৃঢ়তার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে সরাতে পেরেছি বলে মহান রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ মুজিব ‘৭১সালে পালিয়ে ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে গ্রেপ্তার হওয়ার জন্য বাসায় বসে ছিলেন। সেটি আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইয়ে লিখেছেন।
বুকে চেপে থাকা দানব সরে গেছে কিন্তু আমাদের সজাগ ও সচেতন হতে নেতা-কর্মীদের প্রতি এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকারই শ্রেষ্ঠ সরকার।
বিপদ শেষ হয়নি, নতুন করে বিপদ আসার সম্ভাবনা তৈরি হয়েছে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিএনপির উপর সবসময় আঘাত এসেছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। বহু চেষ্টা করে কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে নারীরা।
সেটি সরিয়ে দিতে নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয়বাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ।
জনতার আওয়াজ/আ আ