শেখ হাসিনা ক্ষমতার বাঘের পিঠে উঠেছেন : বরকত উল্লাহ বুলু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা ক্ষমতার বাঘের পিঠে উঠেছেন : বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

 

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের মানুষ আর ভোটচুরির খায়েশ মেটাতে দিবে না। বাংলার জনগণ আওয়ামী লীগকে লালকার্ড দেখিয়েছে। তাই ঢাকায় বিএনপির ৫০ লাখ লোকের সমাবেশ হবে।

কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে চাঁদপুরে প্রস্তুতি সভায় শনিবার সকালে শহেরর মুনিরা ভবনে প্রধান অতিথির বক্তব্যে বুলু একথা বলেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক মো. সায়েদুল হক সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, ৫টি সমাবেশ থেকে আগামী ২৬ নভেম্বর কুমিল্লার সমাবেশ হবে সবচেয়ে বড়। শেখ হাসিনা ক্ষমতার বাঘের পিঠে উঠেছেন, নামতে হলে খালেদা জিয়ার পা ধরে নামতে হবে। দেশের মানুষ আর ভোট চুরির খায়েশ মেটাতে দিবে না। বাংলার জনগণ আওয়ামী লীগকে লালকার্ড দেখিয়েছে। তাই ঢাকায় বিএনপির ৫০ লাখ লোকের সমাবেশ হবে।

বুলু আরও বলেন, মানুষ যেন সমাবেশে না যেতে পারে, তার জন্য সমাবেশে সরকার ঘোষিত হরতাল অবরোধ পালিত হয়েছে। এত কিছু করেও মানুষের স্রোত থামাতে পারেনি। মানুষ নদী সাঁতরে, পায়ে হেঁটে সমাবেশে উপস্থিত হয়েছে। প্রত্যেকটি জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। শেখ হাসিনা বলেন, আন্দোলন করে বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে ভরে দিবে। তার কথা মতো দেশে কোনো আইন নেই। তিনি যা বলবেন তাই হবে। আমরা বলতে চাই, দেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ