শেখ হাসিনা পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাজনীতি করেছেন -মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাজনীতি করেছেন -মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছন, স্বৈরাচারী শেখ হাসিনার থিউরি বাংলাদেশে আর চলবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে। শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেনি, সে তার পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাজনীতি করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি ভারতের একটি অঙ্গ রাজ্যের মূখ্যমন্ত্রী হতে চেয়েছিল। শুক্রবার বিকালে শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন। সে তা পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন। তিনি বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি এমন একজন নেতা যে ছাত্র জনতার বিপক্ষের নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।
জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জেলার সভাপতি মাওলানা শাব্বীর আহমদ উসমানী।অনুষ্ঠানে খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ