শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললেন নিরাপত্তা উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললেন নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তিকে ‘চলমান প্রক্রিয়া’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, এসব উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ।

পরবর্তী সরকার এসব চুক্তি এগিয়ে না নিলে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি হাইপোথিটিক্যাল প্রশ্ন এবং বিষয়টি চলমান প্রক্রিয়া হিসেবেই বিবেচিত হচ্ছে। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এর আগে, গত ১৪ জানুয়ারি বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব নেন ড. খলিলুর রহমান। বিশ্বে অন্য কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, “দুনিয়ার সব দেশে বিমান নাই।”

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষা খাতে একাধিক বড় উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে চীনের সঙ্গে সরকার-থেকে-সরকার (জিটুজি) চুক্তির আওতায় ড্রোন কারখানা স্থাপন, পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়, চীন থেকে জে-১০ সিই যুদ্ধবিমান কেনা, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন সংগ্রহ, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন এবং তুরস্ক থেকে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার কেনার উদ্যোগ। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার ক্রয়ের সিদ্ধান্তও রয়েছে।

এছাড়া প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জাপানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের চেষ্টাও চলছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সূত্র: বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ