শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায়অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায়অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
নিজের শৈশবের এক ভয়াবহ ও ট্রমাটিক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন বর্তমান সময়ের অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি দেশের চলমান শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মাত্র ৪ থেকে ৫ বছর বয়সে তিনিও আপত্তিকর স্পর্শ বা ‘ইনঅ্যাপ্রোপিয়েট টাচ’-এর শিকার হয়েছিলেন, যা আজও তার মনে গভীর ক্ষত হয়ে আছে।

ফেসবুক পোস্টে প্রিয়ন্তী উর্বী লিখেছেন, কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়।

উর্বী তার পোস্টে শৈশবের সেই দিনগুলোর মানসিক যন্ত্রণা ফুটিয়ে তুলে লিখেছেন, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে এসব ঘটনা কতটা ভয় ঢুকিয়ে দেয়, তা তিনি আজ অনুভব করতে পারেন। লেখেন, তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত-না বলা কান্না জমে থাকে বছরের পর বছর।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশে সব শ্রেণির মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। বিচার চাইছেন। এ ঘটনায় অনেক তারকাই প্রতিবাদ জানাচ্ছেন। সে ঘটনা নিয়েই নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী জানান, যখনই কোনো শিশুর নির্যাতন কিংবা ধর্ষণের খবর সামনে আসে, তখন তিনি ভেতর থেকে ভেঙে পড়েন। উর্বী লিখেছেন, আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ, তারা শুধু একটা মানুষকে না, একটা শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।

স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেত্রী তার বাবার প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে লিখেছেন, আজ খুব আব্বুকে মিস করছি। শুটিং, কাজ, ব্যস্ততা সবকিছুর মাঝেও মাঝে মাঝে মনে হয়, কোথাও হারিয়ে যাই, এমন একটা জায়গায় যেখানে কেউ আমাকে চেনে না। হয়তো সেখানে একটু শান্তি পাওয়া যেত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ