শ্রমিকনেতা শহীদুলের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিকনেতা শহীদুলের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি মো. শহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন। রবিবার (৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।

এ সময় তিনি বলেন, বেশ কিছুদিন ধরে টঙ্গী ২৭ বাগানবাড়িতে অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিল। ওই কারখানায় আমাদের সংগঠনের কোন কার্যক্রম কখনোই ছিল না। শুরু থেকে মালিকপক্ষ বকেয়া বেতন নিয়ে আন্দোলনকারীদের সাথে নানা টালবাহানা করছিল।

আন্দোলন চলাকালে গত ২৫ জন আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. শহিদুল ইসলাম অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে মৃত্যুবরণ করেন। ওই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একইসঙ্গে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে শহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় গত ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় আমাদের সংগঠনে তিনজন নেতার নামে একটি এজহার দায়ের করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার ওই এজহারের বাদী।

সাখাওয়াত হোসেন বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের সংগঠনের কোন নেতা ওই ঘটনার সাথে জড়িত ছিল না। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের বিশেষ দাবিগুলো হচ্ছে— ঘটনাস্থলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হোক; মেডিকেল রিপোর্ট ও সুরতাহাল রিপোর্ট সঠিকভাবে পর্যালোচনা করা হোক এবং আসামিদের ওই সময়ের মোবাইল লোকেশন দেখা হোক।

তিনি আরও বলেন, কাল্পনিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সংগঠনের কেন্দ্রীয় ও জেলার নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি এবং আমাদের সংগঠনের সুনাম ক্ষুন্ন করার জন্য তীব্র নিন্দা ঞ্জাপন করছি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোষাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ