শ্রীলঙ্কায় বৈঠকে মিলিত হলেন আব্দুল মোমেন ও হিনা রাব্বানি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রীলঙ্কায় বৈঠকে মিলিত হলেন আব্দুল মোমেন ও হিনা রাব্বানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বালাদেশ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন। এ সময় তারা অর্থনীতি ও বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন।

গতকাল শনিবার (০৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাকে ওই বৈঠক করেন তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ শনিবার বিকেলে এক টুইটবার্তায় এ তথ্য জানান। অবশ্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনোকিছু জানানো হয়নি।

রেডিও পাকিস্তানের এক খবরে বলা হয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক গতিশীল হওয়ায় হিনা রাব্বানি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সংযোগ জোরদারের পাশাপাশি পর্যটন ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল শুক্রবার থেকে কলম্বো সফর করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ