শ্রীলঙ্কার জল-পাহাড়ে ঈদ কাটালেন মিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রীলঙ্কার জল-পাহাড়ে ঈদ কাটালেন মিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
চলতি ঈদের ছুটিতে শ্রীলঙ্কার মনোরম প্রাকৃতিক পরিবেশে ছুটি কাটিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশটির সমুদ্রসৈকত, পাহাড়, জলপ্রপাত ও চা-বাগানে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

দীর্ঘদিন ধরে পর্দার বাইরে থাকলেও মিমের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ভরে উঠেছে ভ্রমণের নানা রঙিন ছবিতে। এর আগেও বিদেশ ভ্রমণে দেখা গেছে তাকে—গত ঈদেই গিয়েছিলেন থাইল্যান্ডে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নাটক ও সিনেমায় সাফল্যের সঙ্গে পথ চলেছেন মিম। ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘আমার প্রাণের প্রিয়া’, ‘পদ্ম পাতার জল’, ‘ব্ল্যাক’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘সুলতান’, ‘আমি নেতা হব’, ‘সাপলুডু’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবির মাধ্যমে আবারও আলোচনায় আসেন মিম। পরে তাকে দেখা যায় রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায়। যদিও ওটিটি প্ল্যাটফর্মে তার উপস্থিতি তুলনামূলক কম। এ পর্যন্ত কেবল ‘মিশন হান্টডাউন’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

বর্তমানে মিমের হাতে রয়েছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত পান্না কায়সার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ