সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাঁধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনও বিভেদ নেই, সব দলের নিজস্ব রীতিনীতি থাকে, সবাই সবার মতো মত দেবে, এটাই গণতন্ত্র।

যার যার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাওয়ারও পরামর্শ দেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, দ্বিমত পোষণ করেও ভিন্নমতকে সম্মান জানানো যায়।

পাশাপাশি, সাংঘর্ষিক ও হিংসাত্মক রাজনীতিতে ফেরত যাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ